ই-মেইল কি ?

ই-মেইল কি ?
ই-মেইল (E-mail) ঠিকানা হল ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয়। ই-মেইল বা ইলেক্ট্রিক মেইল যোগাযোগের ক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা ঘটেছে। ই-মেইল এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের জন্য ব্যবহার করা হয়,যে কাজটি আগে চিঠির মাধ্যমে করা হত, কিন্তু তা ছিল সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর সাহায্যে  দ্রুতগতিতে তথ্য আদান-প্রদান করা যায়। যেখানে সাধারণ ডাকযোগে চিঠি প্রেরণে কয়েকদিন সময় লাগে, সেখানে ই-মেইল এর মাধ্যমে  কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যেকোন প্রান্তে তথ্য আদান-প্রদান করা যায়। চিঠির মতো ই-মেইল ও কয়েকটি অংশ নিয়ে গঠিত। এর ৩টি অংশ,
১. বার্তার খাম বা মোড়ক,
২. হেডার বা মূল, এবং
৩. বার্তা।

মেইল নিয়ন্ত্রনের তথ্য বহন করা হেডার এর কাজ,যেখানে এক বা একাধিক ই-মেইল ঠিকানা থাকতে পারে। আর বার্তায় হল মূল যোগাযোগ এর মাধ্যম বা মূল তথ্য। ই-মেইল পাঠানোর প্রক্রিয়ায় এসএমটিপি তার খাম বা এনভেলপ এ ভিন্ন (বার্তা এবং হেডার থেকে)ডেলিভারি তথ্য জমা করে রাখে।

ই-মেইল আদান প্রদান এর জন্য প্রেরক এবং প্রাপক উভয়ের ই-মেইল ঠিকানা থাখা প্রয়োজন। আর এ ই-মেইল ঠিকানা (@ ) দ্বারা যুক্ত যার আগের অংশে User name এবং পরের অংশে নির্দিষ্ঠ ওয়েব সার্ভার এর ঠিকানা থাকে। যেমন:

abuhossain@gmail.com- এটি একটি মেইল ঠিকানা। 


Share this post with your friends.

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No one has commented on this post yet.
Click here to comment.

Please comment in accordance with Future Dokan policies Every comment is reviewed.

comment url